শনিবার ১৮ জুলাই ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মেনু
×

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: শফিকুল আলম

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘সারা জাতি যদি সোচ্চার থাকি এবং প্রেশার রাখতে পারি, তাহলে শেখ হাসিনাকে ঠিকই দেশে আনা হবে। তাঁর বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছেন, ঠিক তেমনি অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা।’ তিনি বলেন, এর জন্য যত রকমের আন্তর্জাতিক চাপ তৈরি করা যায়, সেটা অন্তর্বর্তীকালীন সরকার করছে।

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ইস্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা এটা নিয়ে কর্মকৌশল বের করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মার্কিন ইমিগ্রেন্ট ভিসার নতুন সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইমিগ্রেন্ট ভিসার মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে? আসলে যেসব দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যেসব দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, যেসব দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেসব দেশের ব্যাপারে এই নিষেধাজ্ঞাগুলো, এই শর্তগুলো তারা আরোপ করবে। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, কী করণীয়, গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি। এখন আমরা সেগুলো নিয়ে কথা বলব।

ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ এএম